কাপ্তাইয়ের প্রতিবন্ধী  মো: ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুককে ব্যক্তিগত পক্ষ হতে একটি  হুইল চেয়ার প্রদান করেছেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে একটি ইফতার মাহফিল শেষে দিলদার হোসেন প্রতিবন্ধী মো: ফারুকের হাতে এই হুইল চেয়ার তুলে দেন। এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা  কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম ( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান,  কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত: বিগত ৪ বছর আগে অসুস্থজনিত কারনে মো: ফারুকের দুই পা কেটে ফেলতে হয়। এখন ভিক্ষাবৃত্তি করে তাঁর সংসার চলে।