
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোঃ শামছুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)। সম্প্রতি সংস্থার কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামছুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান ঢাকা জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সভাপতি মিলন আহমেদ সরদার। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ সুজ-এর মালিক মোঃ মোফাচ্ছেল হোসেন, ডেমরা থানা যুবদলের অন্যতম নেতা মোঃ সেকান্দর সেকা এবং ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুবেল আহমেদ ভূঁইয়া। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামছুল আলমের সফলতা কামনা করেন। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, আইনগত সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাঁর নেতৃত্বে সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামছুল আলম শুভেচ্ছার জন্য জেলা তৃণমূল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।





