ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’ — দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ঢাকা অফিসঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়েই আবারও মুসলিম উম্মাহর দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত হয়েছে। এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক। তিনি আরও বলেন, ইসলামের এই মহান উৎসব কেবল আনন্দের নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মনিবেদন ও ত্যাগের চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.)-এর নিঃশর্ত আত্মত্যাগ ও অটল ঈমানের অনন্য দৃষ্টান্ত মুসলিম উম্মাহকে যুগে যুগে অনুপ্রাণিত করে আসছে। ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনাও করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং সবার জীবন ভরে উঠুক শান্তি, রহমত ও সমৃদ্ধিতে।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট সংলগ্ন যাত্রী ছাউনিতে দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আজ সকালে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি কোনো ব্যক্তি তার পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে অনুরোধক্রমে কাপ্তাই থানা-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।