কাপ্তাই মডেল মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে রাঙামাটির কাপ্তাইয়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা।
বৃহস্পতিবার, ২৮ মে সকাল ৭টা ৪৫ মিনিটে কাপ্তাই উপজেলা সদর মডেল মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ধর্মপ্রাণ মুসল্লি।
উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ। নামাজের আগে কাপ্তাই উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন ঈদুল আজহার তাৎপর্য, কুরবানির ত্যাগের শিক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব নিয়ে বয়ান পেশ করেন। পরে তিনি ঈদের জামাত পরিচালনা করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম ঈদ মোবারক জানিয়ে বলেন, সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন তিনিও কাপ্তাইবাসীকে ঈদ মোবারক জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমাজে সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন। নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পুরো মসজিদ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে ভরা। এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাই ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে দৈনিক কাপ্তাই সংবাদ পরিবার।

 

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট সংলগ্ন যাত্রী ছাউনিতে দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আজ সকালে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি কোনো ব্যক্তি তার পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে অনুরোধক্রমে কাপ্তাই থানা-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।