
মোহাম্মদ মাসুদঃ
বাংলাদেশ পুলিশে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রমে মেধার জয়, স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর। চট্টগ্রামে টিআরসি নিয়োগের চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার (ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ২৪মে (রবিবার) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফলে ১৪৩ জন প্রার্থী মেধাতালিকায় স্থান লাভ করেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মহোদয়। তিনি নবনিযুক্তদের জনগণের সেবায় সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।





