চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে। শনিবার (৯ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার -এর কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চট্টগ্রাম মহানগরের এলাকার খাদিজা আক্তার এবং বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার। থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের। পুলিশ জানায়, সন্দেহভাজন দুই নারীর হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তারা ওই মদ পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে -এ মামলা দায়ের করা হয়েছে আটককৃতদের রোববার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার থাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।