ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬ নং ওয়ার্ড আধুনিক রূপায়নই আমার একমাত্র লক্ষ্য” — মনিরুল ইসলাম তালুকদার

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের সমর্থন চেয়ে বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার ডেমরা বাশেরপুল সংলগ্ন ইস্টার্ন হাউজিং (সাধুর মাঠ) এলাকায় তার কার্যালয়ে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেন। কর্মী সম্মেলনে ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনিরুল ইসলাম তালুকদার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, ৬৬ নং ওয়ার্ডের সব সমস্যার সমাধান করাই তার একমাত্র লক্ষ্য। তার ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ। ২. সামাজিক ও প্রশাসনের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠন। ৩. সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৪. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
৫. পরিকল্পিতভাবে আধুনিক ওয়ার্ড গঠন।
৬. রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার। ৭. স্কুলগামী মেয়েশিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
৮. অপরাধ দ্রুত শনাক্তকরণে গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন। ৯. গ্রাম সরকার/পঞ্চায়েত ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা। ১০. মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা চালু করা। ১১. মাদক সেবনকারী, বিক্রেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ১২. এলাকাভিত্তিক রাত্রিকালীন নিরাপত্তায় নৈশপ্রহরী ব্যবস্থা চালু। ১৩. সরকারি খেলার মাঠ/টার্ফ, জিম ও স্বাস্থ্য ক্লিনিক স্থাপনের উদ্যোগ। ১৪. সড়কবাতি, ড্রেনেজ, পরিচ্ছন্নতা কর্মী ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে কল সেন্টার চালু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ। সঞ্চালনায় ছিলেন ৬৬ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহেদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ধর্মবিষয়ক সম্পাদক মো. মোস্তফা জহিরসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।