
চট্টগ্রাম ব্যুরো অফিসঃ
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম, বিপিএম ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।যোগদানের পূর্বে তিনি -এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান। তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।





