ড্রেজিংয়ে কাপ্তাই হ্রদের নাব্যতা ফেরাবে সরকার: পোনা অবমুক্ত ও জেলেদের চাল বিতরণ

রাঙামাটি প্রতিনিধি:

কাপ্তাই হ্রদে-এর নাব্যতা পুনরুদ্ধারে ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছেন । তিনি বলেন, নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি হ্রদের মৎস্যসম্পদ উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বুধবার সকালে শহরের ফিসারী ঘাটে মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ইমাম উদ্দীন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, -এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ্রদে ১ টন মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে আরও ৫৯ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে।