
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
“ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো, আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের কাপ্তাই উপজেলা ম্যানেজার পান্না চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়, যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।





