
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে মেহেরুন নাসা সামিরা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে –এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সামিরার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কিশোরীর মা থানায় জিডি করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। কিশোরীর সন্ধান পেলে দ্রুত ০১৮৬৭-৭৩০৮৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।





