চৌধুরী মুহাম্মদ রিপন :
রাঙ্গামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হতে পারলে কাপ্তাইকে একটি আধুনিক অর্থনৈতিক জোন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— কাপ্তাইকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা, দীর্ঘ প্রতীক্ষিত চন্দ্রঘোনা–রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম (KPM) ও কেআরসি (KRC) পূর্ণরূপে চালুকরণ, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কাপ্তাইকে মৌজা ঘোষণা এবং মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা। বক্তব্যে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মনে রাখবেন, আমি কাপ্তাইয়ের লোক। এই এলাকার উন্নয়নে যা যা করা প্রয়োজন, তার সবটুকুই আমি করব। কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং
রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিএনপি কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সহ-সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) মনীষ দেওয়ান, বিএনপি কেন্দ্রীয় সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সদস্য মৈত্রী চাকমা, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, তাঁতি দলের সভাপতি মোঃ শফি, যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকেই কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্ণফুলী স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে এটিই ছিল অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রথম জনসভা।
জনসভায় ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাড়া এলাকার অজিত কুমার তঞ্চঙ্গ্যার নেতৃত্বে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৮০ জন নারী-পুরুষ ফুল দিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে বিএনপিতে যোগদান করেন।

এছাড়াও রাঙ্গামাটি জেলা মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমার নেতৃত্বে ধানের শীষ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি সাথোয়াই মারমা, কাপ্তাই উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী নুমাই চিং মারমা, সাধারণ সম্পাদক শান্তানা মারমা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক উচিং মং মারমা। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিএনপির অঙ্গ সংগঠনগুলোও ফুল ও ধানের শীষ দিয়ে প্রার্থীকে বরণ করে নেয়। স্লোগানে স্লোগানে পুরো কর্ণফুলী স্টেডিয়াম এলাকা মুখরিত হয়ে ওঠে, যা নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা ও আমেজ সৃষ্টি করেছে।