রাণীশংকৈলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

 

আবু জাফর, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামের বেলতলিতে পাকা রাস্তায় বৃহস্পতিবার ২৩ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টায় মাটি কাটা ট্রলি উল্টে গিয়ে চালক
মোজাফফর হোসেন (৫৫)ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোজাফফর ওই গ্রামের মোবারক আলীর পুত্র। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, এদিন পকম্বা গ্রামের বেলতলীতে
পাকা রাস্তায় মহেন্দ্র ট্রাক্টরটি একটি অটোরিকশাকে ক্রসিং করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টর চাপা পড়ে চালক মোজাফফর ঘটনাস্থলেই মারা যান। ওসি গুলফামুল আরো জানান, এ ঘটনায় কোনো অভিযোগ নেই, এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।