তারুণ্যের সমাবেশের নামে জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামাণ্যচিত্র ভাংচুরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি,

“তারুণ্যের সমাবেশ”র নামে হঠকারী সমাবেশের নামে চট্টগ্রাম মহানগরব্যাপী অরাজকতা এবং যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীদের কর্তৃক জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামান্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ’র বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদী মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দিয়ে জামালখান মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ রূপ নেয়। জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অভি রায়’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিনহাজুল আবেদীন সানি। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ ইমু বলেন, “স্বাধীনতা বিরোধী অপশক্তিদের প্রতিরোধ করতে রাজপথে ছাত্রলীগ সদা প্রস্তুত আছে। বিএনপি’র ক্যাডাররা হটকারী সমাবেশের নামে গতকাল নগরজুড়ে যে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে আমি তার তীব্র নিন্দা জানায়।” সমাবেশে সভাপতির বক্তব্যে জুবায়ের আলম আশিক বলেন, , “যারা বাংলাদেশকেই এখনো ধারণ করতে পারেনি, যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে, তাদের কাছে জনসাধারণের জানমালের কোনো গুরুত্ব নেই৷ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার মধ্য দিয়ে বিএনপি আবারো তাদের প্রতিহিংসামূলক বর্বর রাজনীতির নিদর্শন দেখিয়েছে। ক্যান্টনমেন্টে জন্ম হয়ে গণতন্ত্রের বুলি আওড়ানো এই স্বাধীনতাবিরোধী গোষ্ঠিকে শীঘ্রই জনগণ ভোটের মাঠে আবারো লালকার্ড দেখাবে৷” সমাবেশে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, “জ্বালাও-পোড়াও এর রাজনীতি করতে করতে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীনের পথে। বঙ্গবন্ধু’র ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের দেয়াল গ্রাফিথিগুলো ভাঙচুরের মাধ্যমে বিএনপির ক্যাডাররা সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে৷ প্রশাসনের নিকট আবেদন রইলো দোষীরা যাতে ছাড় না পাই।” এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আলিফ, সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ , কোতোয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য ওসমান খান,সাদমান ওসমান সাদাফ ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন আজবী,রাফসান চৌধুরী,তাজদিদ ওহি হিনান,মোহাম্মদ কায়েস, জাহেদ হাসান তুষার শ্রাবণসহ প্রমুখ।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।