
সুজন কুমার তঞ্চঙ্গ্যাঃ
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ১০টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা.) নাজমুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ জানান, সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সহায়তাপ্রাপ্ত পরিবারের মধ্যে রয়েছেন সুক্ক্যা তঞ্চঙ্গ্যা, বাক্কী চাকমা, মো. মনির, কিরন্যা ও মোসলেম উদ্দিন, সাগর তঞ্চঙ্গ্যা এবং ফারুয়া ইউনিয়নে ৪ জনসহ মোট ১০টি পরিবার।





