জোরারগঞ্জে ২ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোহাম্মদ মাসুদঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে স্থাপিত বিশেষ চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বাবুল মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাড়ির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে সাতটি প্যাকেটে মোট ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং অতিরিক্ত ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট রয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার চালানটি ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে জোরারগঞ্জ থানার পুলিশের অভিযানে তা জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “আটক বাবুল মোল্লা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।