নারায়ণপুর ডি.এস.কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর ডি. এস কামিল ( এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এ.কে.এম. হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগরের) মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপি’র সদস্য ও নবীনগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মো: আমির হোসেন, মোঃ ইব্রাহিম, মাওলানা নাজিমউদ্দি সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠান প্রারম্ভের পূর্বে মাদ্রাসার ছাত্ররা মাননীয় জাতীয় সংসদ সদস্যকে গার্ড অব অনার প্রদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মোতালিব মাস্টারের সুযোগ্য বড় সন্তান ডাক্তার বশির উদ্দিন মাননীয় জাতীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। স্বাগত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে এমপি মহোদয় নগদ তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়ে সকল সমস্যা ধীরে ধীরে সমাধানের আশ্বাস প্রদান করেন। সবশেষে অধ্যক্ষ মহোদয় দোয়া পরিচালনা করেন।