কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার ২০ জানুয়ারী রাত ১১ টায় চট্টগ্রাম মহানগর এলাকার খুলশী একটা ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ আমাদের প্রতিনিধি কে জানান। ওসি আরোও বলেন, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ, সঙ্গীয় এসআই মোস্তাফিজুর রহমান, এসআই ফরহাদ, এএসআই আলাউদ্দিন, এএসআই কাউছার আলম, এএসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচলানা করে কাপ্তাই থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে গ্রেফতার করা হয়েছে। অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় ২২নং এজাহারনামীয় আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গতকাল সোমবার ২০ জানুয়ারী রাত ১০ টায় আরেক অভিযানে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা নিজ বাসা হতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান আটককৃতদেরকে মঙ্গলবার ২১ জানুয়ারী সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।