মো, আজগর আলী খান রাজস্থলী রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া অটোরিক্সা, সিএনজি সমবায় সমিতির ৭০ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সমিতির নিবন্ধন বাতিলের আশঙ্কায় বাঙ্গালহালিয়া সিএনজি সমবায় সমিতি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিযেছেন সমবায় সমিতির সদস্যবৃন্দ। জানাযায় দীর্ঘদিন ধরে সমিতির আয় ব্যয়ের হিসাব না দেওয়া ও সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের মনগড়া পরিচালনা করায় উপজেলা সমবায় অফিস হতে নিবন্ধন বাতিলের জন্য জেলা সমবায় অফিসে চিঠি প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে সমিতির সদস্যবৃন্দ
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া অটো রিকশা চালক সমবায় সমিতি (সিএনজি সমবায় সমিতি) কার্যালয়ে ঝুলানো হয়ছে তালা।সমিতির সদস্যদের আক্ষেপে জানাযায়, দীর্ঘদিনের জমা হওয়া ক্ষোভ, অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে আজ বৃহস্পতিবার বিকেলে সমিতির বিক্ষুব্ধ সাধারণ সদস্যরা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। সমিতির সদস্যরা গণমাধমে জানান,বিগত ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সমিতির কোনো আয়-ব্যয়ের সঠিক হিসাব প্রকাশ করা হয়নি। দীর্ঘ এই সময়ে সদস্যদের সঞ্চয়ের টাকা এবং দুর্ঘটনায় বা মৃত্যুকালীন ফান্ডের অর্থসহ প্রায় ৭০ লাখ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। এর পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা ও হিসাবের অভাবে সমিতির সরকারি নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমিতির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকালে সমিতির সদস্যরা উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, নিজেদের আয়ের রক্ত পানি করা টাকা এবং ফান্ডের সুরক্ষার কোনো সুস্পষ্ট জবাব পাচ্ছেন না তারা। নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়া এবং দীর্ঘ ৭ বছরের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব না পাওয়া পর্যন্ত এই তালা খোলা হবে না বলে অভিমত ব্যক্ত করেন সমিতির সকল সদস্য বৃন্দ। এ বিষয়ে বাঙ্গালহালিয়া সিএনজি (অটোরিক্সা) সমবায় সমিতির সাধারণ সম্পাদক লিটন দে বলেন, আমি শুনেছি সদস্যরা কার্যলয়ে তালা বদ্ধ করেছেন। আমি বান্দরবানে ছিলাম, বাঙ্গালহালিয়াতে এসে বিষয়টি জানাবে। তবে সমিতির টাকা আত্নসাৎের বিষয়ে তিনি অস্বীকার করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.