কাপ্তাই প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন কাপ্তাই উপজেলা বিএনপির সহসভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক জাহাঙ্গীর আলম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে রাইখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। দলীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেলে দলের ত্যাগী নেতাকর্মী ও তৃণমূলের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত হলে রাইখালী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, জনবান্ধব ও মডেল সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে রাইখালী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন এবং ভোটারদের সমর্থন অর্জনের মধ্য দিয়ে রাইখালী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় ভূমিকা রাখতে চান জাহাঙ্গীর আলম তালুকদার।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.