মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশীর মো. আবদুর রহিম ওসিকে ১ মাস ১০ দিনের মাথায় সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। অন্যদিকে খুলশী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করলেন মেয়র শাহাদাত হোসেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। মেয়র শাহাদাত হোসেন অভিযোগ করেন যে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগের কোন নেতাকর্মী গ্রেফতার করছেন না। আওয়ামী লীগ আমলে সে বাকুলিয়া থানার ওসি থেকে সকল সুবিধা ভোগ করেছেন। তাছাড়া
ঠিকমতো দায়িত্ব পালন করছেন না এবং নগরবাসীর সেবায় অবহেলা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসির ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সাধারণ মানুষের অভিযোগ ঠিকমতো না শোনা এবং পুলিশি কার্যক্রমে গাফিলতির বিষয়টি তিনি তুলে ধরেন।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.