কাপ্তাইয়ের বড়ইছড়ি বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বড়ইছড়ি বাজার মুসলিম সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন বড়ইছড়ি বাজার মুসলিম সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন। বড়ইছড়ি বাজার মুসলিম সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল কালাম, কার্যকরী কমিটির মোঃ জুয়েল, মোঃ ফারুক, মোঃ নুর খান, মোঃ ফয়সাল , মোঃ আবুল কাসেমসহ সমাজ কমিটির সহযোগিতায় মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ করেন মোঃ মোহছেন। পরে গজল পরিবেশন করেন মোঃ আল আমিন মাহফিলে বয়ান করেন কাপ্তাই-চন্দ্রঘোনা বারঘোনীয় বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ ইব্রাহিম খলিল ছাহেব দা.বা.তা., রাজস্থলী মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ তাওহিদুল ইসলাম ছাহেব দা.বা.আ., রাঙ্গুনিয়ার শিলক মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোঃ আজিজুল হাছান ছাহেব দা.বা.আ. এবং কাপ্তাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ সোলাইমান ছাহেব দা.বাঃআঃ। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.