কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি ভেলাফা পাড়া এলাকায় নবনির্মিত সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন, ধর্মদেশনা ও পিন্ডদানসহ নানাবিধ দানের মহতি পুণ্যানুষ্ঠান ও পবিত্র ধর্মসভা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার অধ্যক্ষ, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহা সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের। শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবক-যুবতী ও দায়ক-দায়িকারা অতিথিদের ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাউজান ধর্মগোদা বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের। কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত পূঞঞাওয়াইন্সা মহাথেরের সভাপতিত্বে শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নবনির্মিত বিহার উৎসর্গ, পিন্ডদানসহ নানাবিধ দানের মহতি পুণ্যানুষ্ঠান ও পবিত্র ধর্মসভার মধ্য দিয়ে নবনির্মিত বিহার শুভ উদ্বোধন করেন চিংম্রং বৌদ্ধ বিহার অধ্যক্ষ, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহা সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের। ২৪ এপ্রিল, শুক্রবার সকাল ৯টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মদেশনা, পবিত্র ধাতু পূজনী ও প্রার্থনায় স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীসহ বিভিন্ন এলাকার দায়ক-দায়িকাবৃন্দ অংশ নেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ। ধর্মীয় এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভক্তবৃন্দের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে ওঠে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.