
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বিবিসি–২ নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ইটভাটাটির জন্য অনুমতি ছাড়াই আশপাশের এলাকা থেকে মাটি কাটা হচ্ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বিদ্যমান আইনের পরিপন্থী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





