
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বেলা ১১টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকায় ৫ নম্বর লাইনে দোলনা মাঠ এলাকায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেছেন। সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে
নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ ঘোষ,বিশিষ্ট নাট্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব আনিসুর রহমান। নারী সমাবেশে বক্তারা বলেন, সন্তানদের অনৈতিক এবং মাদকাসক্তি থেকে বাঁচাতে শিশু ও কৈশোরকাল থেকে সময়ানুবর্তী, নিয়মানুবর্তী এবং সৎভাবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে ভবিষ্যতে তারা সমাজের এসব অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে পারে। এছাড়াও বর্তমান আধুনিক সময়ে সন্তানদের তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই বর্তমান প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ সময় কর্ণফুলী পেপার মিলস এলাকার শতাধিক নারী, গণমাধ্যম কর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





