
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে মোহাম্মদিয়া বাকলিয়া হাউজিং সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপি হওয়ার পর ঘরে বসে থাকবেন না; বরং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করব। কারো কোনো সমস্যা হলে আমাকে ফোন করলেই হবে, আমি সরাসরি চলে আসব, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ ইয়াছিন চৌধুরী আছু বলেন, “চাঁদগাঁও আবাসিক যদি চাঁদগাঁও থানার নামে নামকরণ হতে পারে, তাহলে কল্পলোক আবাসিক কেন ‘বাকলিয়া আবাসিক’ নামে নামকরণ হবে না?” তিনি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কল্পলোক আবাসিকের নাম পরিবর্তন করে দ্রুত ‘বাকলিয়া আবাসিক’ নামকরণের দাবি জানান। পাশাপাশি মোহাম্মদিয়া আবাসিকে যাতায়াতের জন্য বিদ্যমান সেতুটি দ্রুত পাকা সেতু হিসেবে নির্মাণেরও দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী দানু মিয়া সওদাগর, হাজী মুসা, আব্দুল মান্নান, নুরুল আলম কালু, মাস্টার নুরুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন লেদুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে এমপি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, এলাকার মানুষের ন্যায্য দাবি পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।




