গ্রাফিতি অপসারণে কোনো নির্দেশনা দেইনি: মেয়র শাহাদাত

:চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর কোথাও গ্রাফিতি মুছে ফেলার জন্য তিনি কোনো নির্দেশনা দেননি। আজ ১৭ মে, রবিবার, মেয়রের ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। মেয়র বলেন, তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। তবে নগর পরিচ্ছন্নতা এবং অবৈধ দেয়াল লিখন অপসারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ। চসিক সূত্রে জানা গেছে, কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ দেওয়া হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা শুরু হলে মেয়র এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান।

*প্রতিবেদক:* মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉 রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি জয়নুল আবেদীন মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক সাফল্যের সোনালী আলোয়। 🌸 দৈনিক কাপ্তাই সংবাদ।