
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি ;
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে । গতকাল ১৪ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়নের বটতলা এলাকা এস অই আল-মামুনের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট পরিচালনা করছিলো, সেখানেই এক যুবক থেকে ২০০পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত যুবকের নাম হাছান আলী (২৫)। তিনি দিঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটারকছড়া ইউনিয়ন বটতলা এলাকায় লংগদু-দিঘীনালা মেইন সড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান আলীকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে মোট দুইশত (২০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





