তরুণ সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের-২০২৪ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বিজয়ী

রবিউল হোসেন রিপনঃ

রাঙামাটির কাপ্তাই তরুন সংঘের আয়োজনে মহান বিজয় দিবস উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের-২০২৪ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারী) বিকেলে কেপিএম বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন করা হয়। এতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংঘ ৫-৪ গোলে শাপলা ছাত্র সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও চন্দ্রঘোনা তরুন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এফআই কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা এসিল্যান্ড স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, বিজিএমই’র পরিচালক শফিউল করিম খোকন, রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ রহমত উল্লা, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ইয়াসিন মামুন, তরুন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির
আহবায়ক মোহাম্মদ শাখের হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য শফিউল করিম খোকন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন লিটন খেলার শেষে অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুন সংঘের উপদেষ্টা মোঃ সামছুজ্জামান চৌধুরী রকি। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারী মুক্তি সাধন বড়ুয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের। ধারাভাষ্যকার হিসাবে ছিলেন হাবীবুর রহমান মাষ্টার।
মহান বিজয় দিবস উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের-২০২৪, গত ১০ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলায় ১৬টি দল অংশ নিয়ে আজ ছিল খেলার সমাপ্তি ফাইনাল খেলা
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও শাপলা ছাত্র সংঘ কেপিএম উচ্ছাস মুখোশ পরিবেশ দর্শক খেলা উপভোগ করেন।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।