কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ধোধন

চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই  উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
উপজেলা পর্যায়ে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি  এবং উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে আজ রবিবার(১৪ জুলাই)  বেলা সাড়ে  ৩ টায়  উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর  সভাপতিত্বে খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান এর সঞ্চালনায়  উদ্বোধনী খেলায়  উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া,  কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া,   উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন সাংবাদিক রিপন মার্মা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রথম খেলায়   বালিকা বিভাগে( বঙ্গমাতা) ওয়াগ্গা ইউনিয়ন এর পাগলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে  কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী রাউন্ডে উর্ত্তীন্ন হন। এদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে( বঙ্গবন্ধু) কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উর্ত্তীণ হন। খেলা পরিচালনা করেন শিক্ষক  উচাই মং মারমা, উসাই মারমা এবং আবু বক্কর সোহেল। টুর্নামেন্টে ৫ টি ইউনিয়ন এর সর্বমোট ১০ টি দল অংশ নিচ্ছেন।  এদিকে খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ এর পক্ষ হতে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই  রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী সহ অন্যান্য অতিথিরা  অংশগ্রহনকারী  প্রত্যেক খেলোয়াড়দের একটি করে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন। এই সময় কাপ্তাই ইউনিয়নের পক্ষে হরিণছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিয়াঙ্কা তনচংগ্যা প্রথম গোল করাই কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন রুপসী কাপ্তাই পত্রিকা র পক্ষ হতে প্রথম গোলদাতা কে প্রধান অতিথি র মাধ্যমে বিশেষ পুরস্কার তুলে দেন।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।