আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন

আলাদা ভিসা নীতি সম্মানজনক নয়: হানিফ

রবিউল হোসেন চৌধুরী আরঃ

একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসানীতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, কার স্বার্থে এবং কোন যুক্তিতে একটি স্বাধীন দেশকে অপমানিত করা হলো তা বোধগম্য নয়। ভিসানীতির অন্তরালে যদি কোনো ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়, তবে বাংলার মানুষ সেই ষড়যন্ত্র বরদাশত করবে না। সকাল থেকে দলে দলে প্রবেশ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে। রাঙ্গামাটির বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা। অনুষ্ঠানে উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথি ও দশটি উপজেলার নেতাকর্মীরা। আজ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই। তারা বিদেশি প্রভুর সহায়তায় সরকার পতনের স্বপ্ন দেখছে। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। হানিফ আরও বলেন, আমেরিকা গণতন্ত্রের সবক দেয়, মানবাধিকারের কথা বলে, কিন্তু এই ধরনের কথা আমাদের শঙ্কা লাগে। কারণ তারা ইরাক, সিরিয়া, লিবিয়া ও মিশরেও একই ধরনের কথা বলে সরকার উৎখাত করেছে। সেসব দেশ আজ যুদ্ধবিধ্বস্ত হয়ে পড়েছে। তাই বাংলাদেশেও নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এসব কথা বলে অন্য কোনো ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করবো। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। তারা আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে সাড়ে তিনশ’ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা জানে জনগণের ভোটে তাদের নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তাই তারা বিদেশি প্রভুর হস্তক্ষেপের মাধ্যমে সরকার পতনের স্বপ্ন দেখছে।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।